বিশেষজ্ঞদের মতে, সারা দিন রোজা রাখার পরে এমন কিছু খাওয়া উচিত যা শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়। আর খেজুরকে বলা হয় প্রাকৃতিক শক্তির উৎস। খেজুরের রয়েছে আরও অনেক পুষ্টি গুণ। খেজুরে আছে আয়রন, ক্যালসিয়াম, সালফার, কপার, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফলিক এসিড, প্রোটিন ও ভিটামিনে ভরপুর।
রোজায় শরীরে ফাইবারের প্রয়োজন পড়ে। খেজুর শরীরের এই পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করে। এছাড়াও সারাদিন না খেয়ে কাজকর্ম করে শরীর ক্লান্ত হয়ে ওঠে। এজন্য শরীর সচল রাখতে খেজুরে থাকা ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন বেশ কার্যকর।
ইফতারিতে কেনো আখের গুড়ের সরবত খাবেন ?
সারাদিন রোজা রাখার পর ইফতারে এমন পানীয় / সরবত পান করা উচিত যা লিভার ও পাকস্থলি ঠান্ডা রাখবে।
আখের গুড়ে রয়েছে মিনারেল ও গ্লুকোজ যা পাকস্থলি ঠান্ডা রাখে।
ইফতারের শুরুতেই আখের গুড়ের শরবত পান করুন। শরীরের ক্লান্তি, পানিশুন্যতা এবং শক্তির ঘাটতি পূরণে আখের গুড় খুবই উপকারী।
আখের গুড়ে রয়েছে প্রচুর ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও ফাইবার। যা রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধিতে সহায়তা করে।
সারাদিন রোজা রাখার শারীরিক দুর্বলতা দূর করে শরীরে এনে দিবে স্বস্তি।
ইফতারিতে কেনো সিডমিক্স সরবত খাবেন ?
সিড মিক্স হচ্ছে বিভিন্ন ধরনের বিজের মিশ্রণ, যেহেতু এক ধরনের বীজ সব ধরনের পুষ্টি উপাদান বহন করে না, তাই সুষম খাদ্য গ্রহণ করার উত্তম পন্থা হতে পারে পরিমাণ মত বিভিন্ন বীজের মিক্স।
পবিত্র মাহে রমজানে সেহরিতে / ইফতারিতে এমন কিছু খাওয়া দরকার, যা সারাদিন শরীরকে রাখবে শতেজ, দূর করবে সারাদিনের ক্লান্তি। পানীয় হিসেবে হতে পারে সিড মিক্সের সরবত, উত্তম সমাধান।
সারাদিন রোজা রাখার পরে এক গ্লাস সিড মিক্স শরবত আপনার শরীরের সকল ক্লান্তি দূর করে আপনাকে করবে সতেজ ও প্রানবন্ত।
কোষ্ঠকাঠিন্য এবং বদহজমের কমাতে সহায়ক হিসেবে কাজ করবে।,
গ্যাস্ট্রিক, পেপটিক আলসার, কোষ্ঠকাঠিন্য, রক্তশূন্যতা ও পেটের বিভিন্ন সমস্যায় সিড মিক্স শরবত খুবই উপকারী।
সিড মিক্স শরবত, শরীরে মেটাবলিজম বাড়িয়ে তুলতে সাহায্য করে, এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।